শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৫৭ পিএম, ২০২৬-০৭-২৫
সুলতান আহমেদ ময়না শেরপুর থেকে
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) এক প্রজ্ঞাপনে বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে প্রেষণে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদলি/পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: আ: কুদ্দুস স্বাক্ষরিত জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান শেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক সিনিয়র শিক্ষক মরহুম আবুল কাশেম সাহেবের সুযোগ্য সন্তান। অর্থনীতি বিষয়ের এই প্রবীণ অধ্যাপক ইতিপূর্বে শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শেরপুরের শিক্ষা অনুরাগী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited