শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৭ পিএম, ২০২১-০৫-০৯
মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস। রোববার (৯ মে) দুপুর ২টায় জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে বন্দরের ৬নং জেটিতে ভিড়ে জাহাজটি।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আনা হয়েছে এ জাহাজে। দ্রুত সময়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করে রেলের ছয়টি বগিই নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছানো হবে। রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানি ও খালাস করা হবে। এরআগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক নামক একটি বিদেশি জাহাজ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited