শিরোনাম
তাহের আহমেদ মজুমদার,অসম( ভারত) | ০৬:৫৯ পিএম, ২০২১-০৫-১০
১০ মে সোমবার ভারতের অসমে ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যের সাবেক স্বাস্থ্য, শিক্ষা ও অর্থ দপ্তরের দাপুটে মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা এদিন বেলা ১২ টার সময় গুয়াহাটি স্হিত শঙ্করদেব কলাক্ষেত্ৰে আয়োজিত এক অনুষ্ঠানে অসমের রাজ্যপাল জগদীশ মুখীর উপস্থিতিতে অনুস্টিত শপত গ্রহণ অনুস্টানে রাজ্যের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা।এদিন রাজ্যপাল জগদীশ মুখী নতুন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ও তাঁর নতুন মন্ত্রী দের শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে এদিন আরও কয়েকজন বিধায়কও নতুন মন্ত্ৰী হিসেবে শপথ গ্ৰহণ করেন।
মুখ্যমন্ত্ৰীর পর কেবিনেট মন্ত্ৰী হিসেবে শপথ গ্ৰহণ করেন বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস। তারপর ক্ৰমে অগপর রাজ্য সভাপতি তথা প্রাক্তন কৃষি মন্ত্ৰী অতুল বরা, ইউপিপিএলের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম, প্রাক্তন আবগারি মন্ত্ৰী বরাকের বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য, চন্দ্ৰমোহন পাটোয়ারি, কেশব মহন্ত শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, ইউপিপিএলের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম বড়ো ভাষায় এবং পরিমল শুক্লবৈদ্য বাংলায় শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতা বৈজয়ন্ত পান্ডা, বিএল সন্তোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মেঘালয়ের বিজেপি ইনচার্জ ডঃ চুবা আও এবং অরুণাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রী চাওনা মেইন প্রমুখ।
উল্লেখ্য, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের মা মৃণালিনী দেবী, স্ত্রী রিনিকি ভূঁইয়া এবং তাঁর ছেলে-মেয়েরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২ মে অসমের ভোট গণনার পর আবার ৭৫ টি আসন নিয়ে রাজ্যের ক্ষমতাশীল বিজেপি র নেতৃত্বে থাকা বিজেপি মিএ জোট আবার রাজ্যের ক্ষমতায় আসে। এর পর দীর্ঘদিন প্রায় ৭ দিন কেঁটে য়ায় নতুন মুখ্যমন্ত্রী মনোনয়ন। শেষে গত শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও ডঃ হিমন্ত বিশ্ব শর্মা কে নিয়ে দলীয় সভাপতি জেপি নাড্ডার সহ কেন্দ্রীয় নেতৃত্ব পর পর কটি সভায় বসে টিক করেন অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডঃ হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন। আর সেটা গুয়াহাটি তে দলীয় বিধায়ক রা পরিষদী সভায় সর্বসম্মতিতে ঘোষণা দেবেন। দলীয় নেতাদের সিদ্ধান্ত মতে রবিবার গুয়াহাটি তে রাজ্যের বিজেপি দলের ৬০ জন নির্বাচিত বিধায়ক কে নিয়ে এক বিধায়ক পরিষদীয় দলের সভা অনুস্টিত হয়। এসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যের বিদায়ী মুখ্য মন্ত্রী সর্বানন্দ সানোয়াল দলের বিধায়ক পরিষদের নেতা হিসেবে ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন আর ওই প্রস্তাব টা বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস সমর্থন করেন। এদিকে এদিন সকালে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল রাজ্যপাল জগদীশ মুখীর কাছে তাঁর ইস্তফা পএ তুলে দেন। নতুন বিধায়ক পরিষদের নেতা হিসেবে ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব আসায় স্বাভাবিক ভাবে নতুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ডঃ হিমন্ত বিশ্ব শর্মা পাকা হয়ে য়ায়। এর পর তিনি আবার রাজ ভবনে গিয়ে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে নতুন সরকার গঠনের জন্য বিধায়ক দের লিখিত সমর্থন পএ তুলে দেন। আর সোমবারই রাজ্যের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা ও তার নতুন মন্ত্রী সভার ১৩ জন সদস্য রা।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited