বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঈদের দিন বাড়িতে বসেই প্রার্থনা করুনঃ মমতা 

কলকাতা প্রতিনিধি :    |    ০৭:৪৪ পিএম, ২০২১-০৫-১০

ঈদের দিন বাড়িতে বসেই প্রার্থনা করুনঃ মমতা 

করোনার  দ্বিতীয় ঝড়ে কাঁপছে বাংলা।  লাগামহীন লংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে এবার ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, ভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ইদের নমাজ পাঠ করা হবে না। ইদের (Eid) দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মমতা।
অন্যদিকে, বাংলায় পূর্ণাঙ্গ লকডাউন করা হবে না বলে ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'পুরো লকডাউন নয়, তবে লকডাউনের মতো কড়া বিধি দরকার। লকডাউনের মতো ব্যবহার করতে হবে আমাদের। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না।' মমতা আরও বলেন, 'সকলকে কোভিড নির্দেশ কড়া ভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।'
উল্লেখ্য, বাংলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি। তবে, লোকাল ট্রেন পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গণপরিবহণেও রাশ টানা হয়েছে। পাশাপাশি জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তরাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজার খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'কোভিড মোকাবিলা আমাদের অগ্রাধিকার। সব হাসপাতালকে অক্সিজেন সেন্টার বানাতে হবে। আমাদের আরও অনেক অক্সিজেনের প্রয়োজন রয়েছে। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। পেয়েছি মাত্র ১ লাখ। ৩-৪ কোটি ভ্যাকসিন দরকার। রাজ্যে সকলকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে'। কেন্দ্র কোনও সাহায্য করছে না বলে ফের এদিন অভিযোগ করলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'কোথা থেকে ভ্যাকসিন পাওয়া যাবে, সেটা ভাবতে হবে সরকারকে। অক্সিজেন, ভ্যাকসিন নিয়ে পলিসি বানাতে হবে।'-

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর