শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৪:৫৭ পিএম, ২০২১-০৫-১৮
গাইবান্ধায় একাধিক মামলার আসামি ফারুক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ মে) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারুক গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে। এর আগে সোমবার (১৭ মে) রাত ১টার দিকে ধাপেরহাট বৌ বাজার এলাকায় ফারুকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে ধাপেরহাট বৌবাজার এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্বৃত্তদের হামলায় নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এদিকে স্থানীয়রা জানান, ফারুক এলাকার চিহ্নিত দুস্কৃতিকারী। তিনি এলাকার একাধিক অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই সব মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন ফারুক। তার অত্যাচারে অতিষ্ঠ র গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। সকালে ফারুকের মৃতুর খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited