শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৬:১৯ পিএম, ২০২১-০৫-১৯
প্রথম আলো‘র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাকে কারা মুক্তির দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের স্থানীয় সাংবাদিকরা।
১৯ মে বুধবার দুপুরে দিনাজপুরের প্রেস ক্লাব আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা।
পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা ধরে আটকে রেখে নির্যাতন এবং রাত ১২টার দিকে শাহবাগ থানায় হস্তান্তর এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। এ ধরনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি স্বারুপ বক্সী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামরুল হুদা হেলাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, ডিবিসি টিভির প্রতিনিধি মোর্শেদুর রহমান এশিয়ান টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited