শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৯:০৩ পিএম, ২০২১-০৫-২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া (কছিম বাজার) সংলগ্ন মোশারফেরঘাট নামক স্থানে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে আতাউর রহমান (২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে অনেক খোঁজা-খুজির পর নদী থেকে আতাউরের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এরআগে দুপুরে বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জালসহ নিখোঁজ হয় আতাউর। পরে অনেক খোঁজা-খুজির এক পর্যায়ে ঐ স্থানে পানির নিচ থেকে আতাউরের মৃতদেহ উদ্ধার করা হয়। নদীভাঙ্গন রোধে ফেলানো জিও ব্যাগের সঙ্গে মাছ ধরার জাল আটকিয়ে পানিতে ডুবে গিয়ে আতাউরের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেন। যুবক
আতাউর ঐ গ্রামের ফয়জার রহমানের ছেলে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার জানান, প্রতিদিনের মতই তিস্তা
নদীতে মাছ ধরতে গিয়ে মোশরফেরঘাট নামক স্থানে ফেলানো জিও ব্যাগের সঙ্গে মাছ ধলা জালের পাল্টা খেয়ে পানিতে ডুবে যায় আতাউর। এরপর বিকেলে উক্ত স্থান থেকে আতাউরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল ফোনে বিষয়টি শুনেছি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited