শিরোনাম
সংবাদদাতা, চুয়াডাঙ্গা : | ০৩:৫৯ পিএম, ২০২০-০৮-২৪
চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার গাইদঘাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪শে আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত হানেফ জোয়ার্দ্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।পরবর্তীতে নিজে জমি কিনে দুধপাতিলা গ্রামের নিজ বাড়িতে বসবাস করছিলেন। তার লাশ বর্তমানে সেই বাড়িতেই রাখা আছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে হানেফ নামের ওই ব্যক্তি সাইকেল যোগে গাইদঘাট নামক রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে পড়ে যেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে হানেফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম মৃত হানেফের বাড়িতে উপস্থিত হয়। তবে জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসার পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited