শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১০ পিএম, ২০২১-০৫-৩০
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। রোববার (৩০ মে) সকাল পৌনে ৯টার দিকে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজারের স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে নৌকায় সন্দ্বীপে এসেছিল। সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ১৮ মে ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করা হয়েছিল।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited