বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিনাজপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষকদের আগামী ১৫ দিনের মধ্যে ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর কর্মসূচী ঘোষণার আল্টিমেটাম

সংবাদদাতা, দিনাজপুর    |    ০৩:৫১ পিএম, ২০২১-০৫-৩১

দিনাজপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষকদের আগামী ১৫ দিনের মধ্যে ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর কর্মসূচী ঘোষণার আল্টিমেটাম

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপুরণের দাবীতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ৯ নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ভাটার মোড়ে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছে। ৩১ মে সোমবার বেলা বেলা ১১ টায পার্বতীপুর উপজেলাধীন ৯ নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ভাটার মোড় নামক স্থানে় ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার, বাংলাদেশ কৃষক খেত মজুর  সমিতির জেলা সভাপতি আখতার আজিজ, সাংগঠিক সম্পাদক ও ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু, নীলফামারীর বাংলাদেশ কৃষক খেত মজুর  সমিতির নেতা শফিকুল আলম, ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ রানা, সংগ্রাম পরিষদের সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,  সংগ্রাম পরিষদের সদস্য ফাত্তানুর, এরশাদ, নাজমা বেগম, আফরাজুল রহমান আপন, মনিরুজ্জামান মনির প্রমুখ। বক্তারা বলেন, ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ফসল। এক ইউনিয়নে ১৯ ইটভাটার কারণে ৩০০ একর জমির আম ও ধানসহ ৩০ প্রকার ফসল নষ্ট হয়ে গেছে। ইউএনও বরাবর ৩ শতাধিক কৃষকের স্বাক্ষরিত  স্মারকলিপি গত ২৩ মে দেয়া হয়েছে। দেয়া হয়েছে ২৩৩ জন ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা। কিন্ত প্রশাসন কেবল ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বসে আছেন। কোন কার্যকর উদ্যোগ দেখছি না। বক্তারা আরো বলেন, এই ইটভাটার কারণে দিন দিন আমরা নিঃস্ব হচ্ছি। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানসহ বিভিন্ন ফসল পুড়ে যাচ্ছে। পরিপক্ব হওয়ার আগেই পঁচে ঝরে পড়ছে বাগানের আম,  বিভিন্ন ফল,বাঁশ ঝাড়। দক্ষিণ পলাশবাড়ী ও বাঁশপুকুর মৌজার ছয়টি  ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় এই এলাকার ধান পুড়ে গেছে এবং বাড়ির চারপাশের আম, লিচু, জলপাই, পেয়ারা, কাঁঠাল ও অন্যান্য গাছের পাতা কুঁকড়ে গেছে। পুড়ে যাওয়া ফলগুলো ঝরে পড়ছে। ৫০টি বাগানের আমের নিচের অংশ পচে মাটিতে পড়ে যাচ্ছে। বাগানের আমগুলো বর্তমানে বিক্রির অনুপযোগী। বক্তারা বলেন, ‘১৩ ও ১৫ মে ভোরে হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ও বাঁশপুকুর মৌজার এআরবি ব্রিকস, একে ব্রিকস, সোহাগী ব্রিকস, অর্ণব ব্রিকস, একতা ব্রিকস ও জহুরা ব্রিকসের ছাড়ে দেয়া বিষাক্ত গ্যাস  পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এতে দুই মৌজার ৩০০ একর জমির ধান, ৫০টি আম বাগান, বাঁশ ও লিচু বাগান, কলা, নারিকেল, পেয়ারা, জলপাই, বাদামসহ বিভিন্ন ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে। এতে এলাকার প্রায় ২ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বক্তারা বলেন, প্রতিবছর আমাদের এই এলাকার ফসলের ক্ষতি হয়ে যাছে। এ বছর বেশি ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা। আগামীতে যেন এ ধরনের ক্ষতির মুখে না পড়ি সে ব্যাপারে সরকারের কাছে দাবি জানাই। সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহনান বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর