বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনা মহানগরীতে ড্রেন পুননির্মাণ কাজ চলছে ধীরগতিতে

মো. আনিসুজ্জামান, খুলনা :    |    ০৫:৫৮ পিএম, ২০২১-০৬-০৭

খুলনা মহানগরীতে ড্রেন পুননির্মাণ কাজ চলছে ধীরগতিতে

 খুলনা মহানগরীতে জলাবদ্ধতা দূরীকরণে কেসিসির ড্রেন পুননির্মাণ কাজ চলছে ধীরগতিতে। বর্ষা মওসুম এগিয়ে এলেও অনেক ড্রেনের কাজ ৫০ ভাগও শেষ হয়নি। ফলে আসন্ন বর্ষা মওসুমে জলাবদ্ধতা সমস্যা বাড়ার আশংকা করছেন নগরবাসী। কেসিসির একাধিক সূত্র জানায়, ২০১৮ সালের জুলাই মাসে ‘খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প একনেকে অনুমোদন হয়। কিন্তু পরামর্শক নিয়োগ ও নকশা তৈরি, দরপত্র প্রক্রিয়ার নানা জটিলতার পর প্রথম ধাপে ঠিকাদারদের কার্যাদেশ প্রদান শুরু হয় ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। পরের মাসেই তারা কাজ শুরু করেন। সূত্রটি জানায়, বর্তমানে নগরীর ৪টি ওয়ার্ডে ১৩টি ড্রেনের কাজ চলছে। ৬টি ড্রেন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে। দুটি ড্রেন নির্মাণের জন্য ঠিকাদারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এসব নির্মাণ কাজে বরাদ্দ রয়েছে প্রায় ৪২ কোটি টাকা। এছাড়া আরও ১১টি ড্রেন পুননির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছেন। দেখা গেছে, দীর্ঘদিন আগে থেকে শুরু হলেও অনেক ড্রেনের কাজ মাঝপথে শ্লথ হয়ে গেছে। সময়মতো শেষ না হওয়ায় এসব নির্মাণ কাজ নিয়ে আসছে বর্ষায় ভোগান্তিতে পড়বে নগরবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আহসান আহমেদ সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের ২৪ নভেম্বর। চুক্তি অনুযায়ী ২৬ জুনের মধ্যে ঠিকাদারের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু সড়কটি ঘুরে দেখা গেছে, একপাশে ড্রেন নির্মাণ হলেও অন্যপাশের কাজ অর্ধেকও শেষ হয়নি। বিশেষ করে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে, করোননেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখ অংশের অনেক কাজ এখনও বাকি রয়েছে। সাধারণ সময় অল্প বৃষ্টিতেই এই সড়কটিতে জলাবদ্ধতার বৃষ্টি হয়। নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই সড়কে এবারও জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা। নগরীর ট্যাংক রোডে কভার স্লাবসহ ড্রেন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় গতবছরের ২৪ নভেম্বর। চলতি মাসের ২৮ জুন এর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু অনেক কাজ এখনও শেষ হয়নি। সড়কটি দিয়ে চলাচল করে অসংখ্য মানুষ। প্রতিদিনই তারা দুর্ভোগ পোহাচ্ছেন, বৃষ্টি হলে এই দুর্ভোগ বৃদ্ধির আশংকা করছেন স্থানীয়রা। শামসুর রহমান সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশে ড্রেনের কাজ শেষ হয়েছে। কিন্তু সড়ক মেরামত কাজ শুরু হয়নি। সড়ক থেকে ড্রেন এতো উচু যে পানির চাপ বাড়লে ড্রেনের পানিই সড়কে চলে আসবে। সামান্য বৃষ্টিতে এই সড়কের বাসিন্দাদের দুর্ভোগ অনেকটা নিশ্চিত। দ্রুত সড়ক উচু করার দাবি ওই এলাকার বাসিন্দাদের। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, বর্ষার আগেই নির্মাণাধীন ড্রেনের প্রতিবন্ধকতাগুলো তুলে ফেলতে বলা হয়েছে। এছাড়া সংযোগ ড্রেনগুলো চলতি সপ্তাহ থেকে পরিষ্কার করা শুরু হবে। তিনি বলেন, বড় প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগে। তবে কাজ শেষ হলে নগরীতে আর জলাবদ্ধতা থাকবে না।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর