শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ পিএম, ২০২১-০৬-১০
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা কয়েকজন ব্যক্তি কোনো উপযুক্ত প্রমাণ দিতে না পাড়ায় তাদের আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত আপনাদের পরে জানানো হবে। ঢাকা মেডিক্যাল হাসপাতালে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার জানান, দালাল নির্মূলে র্যাব-৩ হাসপাতালের চারিদিকেই অভিযান পরিচালনা করেন। জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের সামনে সব জায়গায় তারা অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী কয়েকজনকে আটক করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited