শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:১৫ পিএম, ২০২১-০৬-১৭
রাজধানীর খিলক্ষেত-কুড়িল বিশ্বরোড-এয়ারপোর্ট এলাকায় প্রাইভেটকারসহ অবস্থান করে একটি ছিনতাইকারী চক্র। এ সময় তারা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়িতে তুলে নেন। সুবিধাজনক স্থানে গিয়ে ওই যাত্রীর হাত-পা বেধে সর্বস্ব লুট করে নির্জন স্থানে ফেলে দেয় চক্রটি। বুধবার (১৬ জুন) রাতে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- চক্রের প্রধান মো. মানিক মিয়া, মো. জাকির হোসেন, আরিফ, হযরত আলী ও জাহিদ হোসেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, একটি মোবাইল, ছুরি, গামছা, স্কচটেপ, ইলেকট্রিক তার, স্ক্রু ড্রাইভার ও লোহার তৈরি লিভার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ডিবি জানায়, চক্রটি ঢাকার খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ভুলতা-গাউছিয়া ও এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ, শেরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে যাত্রী উঠায়। পরবর্তীতে যাত্রীর গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে, গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে, মুখে স্কচটেপ পেঁচিয়ে কিংবা গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে নির্জন স্থানে ফেলে দিয়ে চলে যায়। ঘটনার বিবরণে জানা যায়, আরিফুল ইসলাম নামে একজন গত ২০ মে রাত সাড়ে নয়টায় বাসায় ফিরতে কুড়িল বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন। তার মতো আরও কয়েকজন অপেক্ষা করছিলেন। কিছু সময়ের মধ্যে একটি প্রাইভেটকার আসে, সামনে থেকে ছুটে যান কয়েকজন। তাদের পিছু পিছু যান আরিফুলও। একটি সিট পেয়ে তিনিও গাড়িতে উঠে বসেন। তাকে মাঝখানে বসিয়ে গাড়ি সামনে যায়। কিছুদূর যেতেই দু’পাশ থেকে দুজন চেপে ধরে আরিফুলকে। ফোন, নগদ টাকা ও বিকাশের পিন নম্বর নিয়ে নেয়। সব লুটে নিয়ে চোখে স্প্রে করে গাজীপুরের কালিগঞ্জে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আরিফুল এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে ডিবির উত্তরা বিভাগ বুধবার (১৬ জুন) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চক্রের পাঁচজনকে গ্রেফতার করে। ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ভিকটিম আরিফুলের আশপাশে আরও কিছু লোক ছিল। তারাও বাসের জন্য অপেক্ষা করার অভিনয় করছিলেন। মূলত তারাও এই চক্রের সদস্য। হঠাৎ আসা একটি প্রাইভেটকারে অন্যদের সঙ্গে উঠতে গিয়ে ফাঁদে পড়েন আরিফুল। তাই রাইড শেয়ারের আগে সতর্ক থাকতে নগরবাসীকে পরামর্শ দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর সড়কগুলো পুরোপুরি সিসিটিভির আওতায় আনতে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। রাজধানীতে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলো কেন্দ্র করে অপরাধ সংগঠিত হচ্ছে। আগামী ১-২ বছরের মধ্যে উন্নত প্রযুক্তির সিসিটিভির আওতায় আনা সম্ভব হবে। যাতে ফুটেজে স্পষ্ট মানুষের চেহারা কিংবা গাড়ির নম্বরপ্লেট দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited