বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লাকসাম প্রতিনিধি ::    |    ০৫:১৯ পিএম, ২০২১-০৬-২৩

লাকসামে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লার লাকসামে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে হাউজিং এষ্টেটস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করেছে।
পৌরসভা আ’লীগ নেতা কাউন্সিলর গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ২৩ জুন আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যান্ত আনন্দের একটি দিন। ১৯৪৯ সালের এ দিনে শুরু হয়েছিলো বাংলাদেশ আ’লীগের পথচলা। এ দেশের মানুষের আশা আকংখাকে ধারন করে সকল সংকট ও প্রতিকুলতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করে এবং রাজনৈতিক সৃজনশীলতার প্রতিফলন ঘটিয়ে দেশসেবায় নেতৃত্ব দিয়ে আসছে এ দলটি।
পৌর আ’লীগ নেতা আনিছুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় সভায় বক্তারা আরো বলেন, আজকের এ দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার  বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ¦ম হারানো ৩ লাখ মা-বোনকে। শ্রদ্ধা ও শুভেচ্ছা সেই সব মহৎ ব্যাক্তিদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর আত্মত্যাগে গড়ে উঠেছে আজকের এ বাংলাদেশ আ’লীগ।
দীর্ঘ ৭২ বছরের আ’লীগের বিভিন্ন অর্জন তুলে ধরে বক্তারা আরও বলেন, সারাবিশে^ আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আজ উন্নয়নের রোলমডেল হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ^ দরবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দক্ষ রাষ্ট্র পরিচালনায় সু-শাসন, স্থিতিশীল অর্থনীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নয়নে গতিশীলতা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও বিদ্যুৎ উৎপাদনসহ সকল সেক্টরে এসেছে গতিশীলতা। পাকিস্তান সৃষ্টির ইতিহাস ছিলো অনেকটাই বির্তকিত। ভাষার বৈষম্য এবং শোষন-নির্যাতনের বিরুদ্ধে আজকের এ দিনে বাংলাদেশ আ’লীগের জন্ম হয়েছিলো।
উক্ত আলোচনা সভায় লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহব্বত আলী, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, এড. রফিকুল ইসলাম হিরা, গোলাম রাব্বানী মজুমদার, ডাঃ সচীন্দ্র দাস, বাবু পিন্টু সাহা, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, সাবেক শ্রমিক লীগের সভাপতি আবদুর রহমান, সুমন ভট্টচার্য, ইউপি চেয়ারম্যান-মেম্বার, পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনসহ, আ’লীগের ইউনিয়ণ ও পৌরসভার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র‌্যালী বের হয়ে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর