বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে  ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪ , শনাক্ত ১৩৫ জন 

সংবাদদাতা, যশোর :    |    ০৮:১১ পিএম, ২০২১-০৬-২৭

যশোরে  ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪ , শনাক্ত ১৩৫ জন 

যশোরে শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাসিন্দা ওমর আলী (৫৩) ,ঝিরকগাছা উপজেলার গদখালী গ্রামের ফারুক (৬৫) ও ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর গ্রামের রোকেয়া (৭০) যশোর জেনারেল হাসপাতালে সংক্রমন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া, যশোর সদর উপজেলার বাসিন্দা ফাতেমা (৩৯) সংক্রমন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় মারা গেছেন। এরা সকলে শনিবার মারা গেছেন বলে সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। নতুন  মৃত্যু নিয়ে যশোর জেলায় এ যাবাত মারা গেলো ১শ’ ৩৩জন। নতুন ১৩৫জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত হলো ১১৩২২জন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ শতাংশ। নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনা রোগী ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩১ জন।এদিকে, যশোরের পাঁচ পৌরসভা ও নয়টি ইউনিয়নে লকডাউন চলছে। জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকা ভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে৷তিনি আরও জানান, জেলায় ওষুধের দোকান ছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণ বন্ধ থাকবে। যশোরে সংক্রমন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর