শিরোনাম
সাইফুল ইসলাম, শরীয়তপুর : | ০৬:৫৮ পিএম, ২০২১-০৬-২৮
শরীয়তপুর সদর উপজেলায় হেলিকাপ্টারযোগে বউ নিয়ে আসায় বরের চাচা আব্দুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
জানা যায়, শুক্রবার(২৫জুন) শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুন হাটের মো. জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ মাসুদের(২৬) সাথে বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার(২৩) বিয়ে হয়। সোমবার(২৮জুন) সকাল ১১টায় হেলিকাপ্টার যোগে বউ নিয়ে নতুন হাট ব্রিজে আসেন মাসুদ। নতুন বউ আর হেলিকাপ্টার দেখতে উৎসুক জনতা ভীর জমালে খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন সাগর আহমেদ মাসুদের চাচা আব্দুস সালাম সরদারকে(৪৮) স্বাস্থ্যবিধি অমান্য করে হেলিকাপ্টারযোগে বউ আনা, পালকি, ব্যান্ড পার্টি দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, হেলিকাপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দ-বিধি ১৮৬০ এর ২৫৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited