শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৮:১৮ পিএম, ২০২১-০৬-২৯
যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত ব্যবসায়ী দিপু কাজীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্ট্যাম্প, সোনার আংটি ও মোটর সাইকেল এবং মুক্তিপণের টাকা। উদ্ধার দিপু কাজী যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের হাফিজুর রহমান কাজীর ছেলে। তার চৌগাছা বাজারে কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসানুর রহমান ও শহরতলী নিউ মার্কেট এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের জানান, রোববার ২৭ জুন বিকালে চৌগাছা থেকে ব্যবসার কাজে দিপুর কাজী মোটরসাইকেল চালিয়ে সলুয়া বাজারে যায়। পরদিন ২৮ জুন দিপু কাজীর ছোট ভাই মিঠু কাজীকে ফোন করে জানায়, তার ভাইকে ফিরে পেতে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় মিঠু চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশকে মৌখিকভাবে জানায়। জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। মিঠু কাজী অপহরণকারীদের টাকা দিতে রাজি হওয়ায় যশোর উপশহর এলাকায় তাকে অনুসরণ করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্য টাকা নিতে আসে। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেখানো মতে সদর উপজেলার শেখহাটি বিশ্বাসপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে সে স্থান ত্যাগ করে। পরে অপহরণচক্রের সদস্যদের অনুসরণ করে যশোর মাগুরা মহাসড়কের বাহাদুরপুর পাকা রাস্তার ওপর থেকে অপহৃত দিপু কাজীকে উদ্ধার এবং অপহরণ চক্রের দুইজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি সোনার আংটি, ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্প ও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিঠু কাজী বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আরো তথ্য জানাগেছে, দিপুর কাজীর সাথে ব্যবসায়ীক লেনদেনের সূত্রধরে এই অপহরনের ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited