বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় বিষাক্ত প্রাণীর ছোবলে যুবকের মৃত্যু

মোহাম্মদ ওমর আলী, চকরিয়া :    |    ০৩:১০ পিএম, ২০২০-০৮-২৬

চকরিয়ায় বিষাক্ত প্রাণীর ছোবলে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বিষাক্ত সাপের দংশনে মোঃ ইদ্রিস মিয়া (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ বালুরচর এলাকার সাবেক ফুটবলার মোঃ ইসহাকের ছোটভাই ও আলী আহমদের দ্বিতীয় পুত্র। বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে ইদ্রিস মিয়া তাদের মৎস ঘেরে বাঁধ নির্মাণ করতে মাটি কাটছিল। ওসময় হঠাৎ হাতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক কিসের আঘাত তা বুঝে উঠতে পারেনি। যন্ত্রণার তীব্রতা অনুভব করায় আগাছার আঘাত ভেবে প্রাথমিক ঔষুধ সেবন করে। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি দেখা দিলে তাকে মঙ্গলবার বিকেলে মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে তার শরীরে বিষাক্ত বিচ্ছুর দংশনের অস্তিত্ব পায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এতে ধারণা করা হচ্ছে মাটি কাটার সময় তাকে বিষাক্ত সাপের দংশন করেছিল। অবশেষে বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করে। একই দিন বুধবার সকাল ১১ টায় ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে সর্বজন পরিচিত ও সকলের সাথে মিষ্টভাষী যুবক ইদ্রিস মিয়ার মৃত্যুতে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। তার হৃদয়বিদারক এ মৃত্যু স্থানীয় যুবসমাজ সহ সকলের অন্তরে আজীবন ক্ষত অক্ষরে লিখা থাকবে!

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর