বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সবাই ঘুমায় ওরা ঘুমায় না

জবি প্রতিনিধি    |    ০৭:৪১ পিএম, ২০২১-০৭-০৭

সবাই ঘুমায় ওরা ঘুমায় না

সন্ধ্যা হয়, ভোরবেলা সূর্য উঠে, রাত্রি বেলা শেষ হয় তবু তাঁদের কাজ শেষ হয়না। পুরো শহর ঘুমায় কিন্তু তাঁরা অবিচল পরিস্কার - পরিচ্ছন্ন নগরী গঠনে। সবাই যখন নিস্তব্ধ শহরে ঘুমিয়ে পড়ে তাঁরা তখনও বিরামহীন ভাবে কাজ করে যায়। পেশাটা ছোট তবে দায়িত্বের ভারটা অনেক বড় তাঁদের কাঁধে।
দিন যায়, সপ্তাহ আসে, মাস শেষ হয় সাথে বছর ঘনিয়ে আসে, তাঁদের দায়িত্বশীল কাজটা শেষ হয়না। সপ্তাহে ৭ দিন থেকে শুরু করে বছরে ৩৬৫ দিন কাজ করতে হয় পরিচ্ছন্ন কর্মীদের। রাত ৮ থেকে শুরু হয়ে ভোর চারটা পর্যন্ত চলে এক পক্ষের। অপর দিকে ভোর পাঁচটা থেকে শুরু হয়ে দুপুর ১২টা অবধি চলে অন্য পক্ষের। আবার আরেক পক্ষের দুপুর ১ থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে একটানা পরিচ্ছন্ন অভিযান। 
চাকুরিটা যদিও সমাজের চোখে নিচু শ্রেনির লোকের অথচ তাঁরা একদিন কাজটা বন্ধ করলে পুরো শহরটা যেন স্তব্ধ অন্ধকার শহরে রূপান্তরিত হবে। পরিবার আমাদের আছে যেমনি তাঁদেরও আছে পার্থক্য টা কেবল কাজের শ্রেনিবিভাগের ফলে। এই দূষিত শহরকে পরিষ্কার রাখার জন্য তাঁরা নিরলস ভাবে কাজ চালিয়ে যায় কঠিন মুহুর্তগুলোতে। 
লকডাউন, করোনাভাইরাস কিংবা ঝড়, বৃষ্টি যা হোক কেন তাঁদের দায়িত্বশীল কাজটা চলমান থাকে। রোদ - বৃষ্টি মাথায় নিয়ে পরিচ্ছন্ন নগরায়নে উদীপ্ত সকলে। আমরা করোনা মহামারিতে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কতটা সচেতন হয়তো তাঁরা একটা মাস্ক নামে মাত্র পড়ে সকল কিছুকে উপেক্ষা করে হাসি মুখে কাজটা করে যাচ্ছেন। 
পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়, শাঁখারি বাজার মোড়, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, বাংলাবাজার মোড়,  ওয়ারী, নারিন্দা মোড়, লক্ষ্মীবাজার এলাকা ঘুরে দেখা যায় রাত তখন তিনটা বাজে অথচ এখনো তাঁরা  ময়লা উঠানোর কাজে ব্যস্ত গাড়িতে। সিটি কর্পোরেশনের নির্দেশ মোতাবেক রাতের মধ্যে অর্থাৎ ভোর হতে হতে পুরো শহরের সব ময়লা উঠাতে হবে গাড়িতে। পুরো শহরকে ভোরবেলার মধ্যে করতে হবে পরিস্কার। 
পুরান ঢাকার ইংলিশ রোডে গাড়িতে ময়লা উঠানোর সময় নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তির সাথে কথা বলতে গেলে বলেন , স্যার আমাদের ছবি তুলে কি ভাইরাল করে দিবেন। আমাদের পরিবার রয়েছে দয়া করে ছবিটা কোথায় দিবেন না। আমরা তো আপনাদের ভালো রাখার জন্য এই কাজ করি, ছেলে - মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে তারপরও হিমসিম খেতে হয়। সংসার সামলানো আজকাল আমাদের জন্য অনেক কষ্টের তাই এই পেশাকে বেছে নিয়েছি। 
অথচ আমাদের সমাজে নিচু শ্রেণির লোক বলে কতটা  অবহেলা করা হয় রাস্তাঘাটে। দেখলে অনেকে পাশ কাটিয়ে যায় এই সমস্ত লোকজনকে। যারা কিনা দিন-রাত ব্যস্ত থাকে আমাদের জন্য সুন্দর নগরী গঠনে।
 ইসলামে সকল পেশাকে সম্মান করতে বলা হয়েছে। আমাদের উচিত সমাজের সকল স্তরের মানুষকে সম্মান করা।  ইতিবাচক মনোভাব তৈরি করে সমাজকে আলোকিত করা। স্ব স্ব শ্রেণি, পেশা, ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের প্রতি যথাযথ সম্মান পূর্বক কথা বলা। হয়তো সকল ভেদাভেদ ভুলে সাম্যের ভাতৃত্বে আবদ্ধ হবে আমাদের সমাজ, দেশ তথাকথিত পুরো জাতি। হয়তো আরও সাবলীলভাবে কাজ করতে আগ্রহী হবে সকল শ্রেনির পেশাজীবীরা। 
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর