শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:৫০ পিএম, ২০২১-০৭-০৭
যশোরে করোনা ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার লেবুতলা ইউনিয়নে খাদ্যসামগ্রি করেছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে তিনি ক্ষতিগ্রস্থদের নিয়মিত সহযোগিতা করছেন।
এর আগে কচুয়া ও আরবপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী ও ইছালী ইউনিয়নে নগদ অর্থ দেয়া হয়। এছাড়া যশোর পৌর এলাকায় প্রতিদিন রান্না করা খাবার, বিভিন্ন খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করা হচ্ছে। লেবুতলা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাউদ হোসেন, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জবেদ আলী, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited