বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মনিরামপুরের  ভারি বর্ষণে জলমগ্ন রোপা আমন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :    |    ০৬:৫৩ পিএম, ২০২১-০৮-০৪

মনিরামপুরের  ভারি বর্ষণে জলমগ্ন রোপা আমন

দুই-তিন দিনের টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন বিলের দুই হাজার বিঘা রোপা আমন ক্ষেত। ঘের-বেড়ির কারণে এবং হরিহরনদীতে নাব্যতা না থাকায় বৃষ্টির পানি বেরুতে না পেরে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দাবি চাষিদের। দ্রুত পানি সরাতে না পারলে আমন ক্ষেত নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা তাদের। উপজেলা কৃষি অফিসের সূত্রমতে, মণিরামপুরে এবার তিন হাজার হেক্টর জমিতে আমন চাষের সম্ভাবনা রয়েছে। দুই দিনের ভারি বর্ষায় রোহিতা, কাশিমনগর ও মশ্মিমনগর ইউনিয়নের কয়েকটি বিলের ৫০ হেক্টর (৩৭৫ বিঘা) জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। দুই-তিন দিন বৃষ্টি না হলে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে সরেজমিন দেখা গেছে, ওই তিন ইউনিয়ন বাদেও খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর বিলের ৫০-৬০ বিঘা আম ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙা, নাগোরঘোপ, জামলা, দক্ষিণ শ্যামকুড়, আগরহাটি ও আমিনপুর এলাকার প্রায় দেড় হাজার বিঘা জমির রোপা আমন পানির নিচে। উপজেলার সরসকাঠি গ্রামের চাষি বিলাল হোসেন বলেন, পানি সরতে না পেরে মুড়াগাছা, সালামতপুর ও সরসকাঠি বড় বিলের ৩০০-৪০০ বিঘা জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। বিলের অধিকাংশ ক্ষেতে হাটু পানি। কিছু জমির ধান পানির তলে। কিছু জমির ধান কিি ত জেগে আছে। আবার কিছু জমি আছে যেখানে চাষি ধান রোপন করতে চাষ দিয়ে রেখেছেন। কিন্তু পানির কারণে ধান লাগাতে পারেননি। এই কৃষক বলেন, আমাদের ৭-৮ বিঘা আমন ক্ষেত পানিতে তলানো। পানি সরার ব্যবস্থা না থাকায় ধান নষ্ট হয়ে যাচ্ছে। যে অবস্থা তাতে ধান টিকবে বলে মনে হচ্ছে না। রঘুনাথপুর বিলের চাষি নজরুল ইসলাম বলেন, বৃষ্টির আগে দুই বিঘা জমিতে আমন লাগিয়েছি। এখন সেখানে কোমর পানি। পানি সরতে না পারায় বিলের ৫০-৬০ বিঘা জমির আমন ক্ষেত তলানো। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, মঙ্গলবার সকালের বৃষ্টিতে ্অত্র ইউনিয়নের ছয়টি বিলের দেড় হাজার বিঘা রোপা আমন তলিয়ে গেছে। হরিহরনদীতে স্রোত নেই। মাঠের চেয়ে নদীতে পানি বেশি। এই জন্য পানি সরছে না। কৃষকরা বলছেন, আর বৃষ্টি না হয়ে রোদ পড়লে পানি গরম হয়ে ধান গাছ পচে যাবে। এক্ষণি পানি সরাতে না পারলে আমাদের বড় ধরণের ক্ষতি হয়ে যাবে। মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, সব ইউনিয়নের তথ্য পাইনি। রোহিতা,কাশিমনগর ও মশ্মিমনগর ইউনিয়নের ৫০ হেক্টর জমির রোপা আমন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। দুই-তিনদিন বৃষ্টি না হলে ধান বেঁচে যাবে। আবুল হাসান বলেন, আমি সরেজমিন মাঠে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর