শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৬:০৫ পিএম, ২০২১-০৮-০৮
যশোরের মনিরামপুরে তিন বছরের শিশু কন্যাসহ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুলটিয়া গ্রামের ভাড়া বাড়ি থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন। আত্মহত্যার শিকার গৃহবধূ হলেন প্রিয়া মন্ডল (২২) ও তার কন্যা কথা মন্ডল (৩)। প্রিয়া মন্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কণার মন্ডলের স্ত্রী। কথা মন্ডল ওই দম্পতির একমাত্র সন্তান। গৃহবধূ পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন।
প্রিয়া মন্ডল অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে। চার বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে মেয়েকে নিয়ে তিনি জীবন দিয়েছেন, এমনটি দাবি স্বজনদের।
এই ঘটনায় গৃহবধূর ভাই চন্দন মন্ডল বাদি হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক কণার মন্ডলকে গ্রেফতার করেছেন।
স্থানীয়রা জানান, কনার মন্ডল স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কুলটিয়া এলাকায় ফাল্গুন মন্ডলের ভাড়া বাড়ি থাকতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। শনিবার দুপুরের পর বিলে মাছ ধরতে যান কনার। এই সুযোগে রান্না ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি জড়িয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে বিল থেকে ফিরে স্ত্রী সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন কনার। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তিনি স্ত্রী সন্তানকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তখন প্রতিবেশীরা এসে লাশ নামিয়ে আনেন।
পুলিশের ধারণা স্বামীর উপর অভিমান করে প্রথমে শিশু মেয়েকে ফাঁসে ঝুলিয়ে নিজে গলায় ফাঁস দেন প্রিয়া।
বাদির দাবি, প্রিয়া মন্ডল অন্তসত্ত্বা ছিলেন। প্রতিবেশী এক নারীসহ একাধিক নারীর সাথে পরকীয়া চলছিল কনার মন্ডলের। এতে বাধা দেওয়ায় প্রিয়াকে প্রায়ই নির্যাতন করতেন কণার। স্বামীকে ফেরাতে না পেরে শিশু মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে জীবন দিয়েছেন প্রিয়া। মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররচনার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারপূর্বক আদালতে হাজির করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে গৃহবধূ অন্তসত্ত্বা ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited