বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মনিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে ধীরগতি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :    |    ০৭:২৯ পিএম, ২০২১-০৮-১২

মনিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে ধীরগতি


যশোরের মণিরামপুরে ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য  দুই লাখ করে ৩২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো কোন শিক্ষাপ্রতিষ্ঠান কাজের অনুমোদন পাননি। তবে অনুমোদন বাদে কয়েকটি প্রতিষ্ঠান টুকিটাকি কাজ করিয়েছেন বলে জানা গেছে। অনেক প্রতিষ্ঠানে এখনো কাজ শুরু হয়নি।
বৃহস্পতিবার সরেজমিন যোগীপোল মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে ওই প্রতিষ্ঠানে কোন কাজ হয়নি। ভবন তালাবন্ধ পড়ে আছে। একই অবস্থা গোপিকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানে দুই লাখ টাকা বরাদ্দ থাকলেও কোন কাজ হয়নি। কাজ হয়নি দোদাড়িয়া প্রাথমিক বিদ্যালয়েও। গত ৯ মে উপজেলার হোগলাডাঙা, চন্ডিপুর, জোকা কোমলপুর, চাকলা, গোপিকান্তপুর, হালসা পাড়দিয়া, বালিয়াডাঙা খানপুর, যোগীপোল মাঝপাড়া, গোপমহল মদনপুর, দোদাড়িয়া, হানুয়ার কোমলপুর, হরিশপুর, আমিনপুর, চালকিডাঙা, হাজরাকাটি ও জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষুদ্র মেরামতের জন্য  দুই লাখ করে ৩২ লাখ টাকা বরাদ্দ আসে। কমিটির চাহিদা অনুযায়ী কাজের প্রাক্কলন করার কথা উপজেলা প্রকৌশলীর। সেই অনুযায়ী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে এসব প্রতিষ্ঠানের। কিন্তু মেয়াদ শেষ হয়ে দেড় মাস পার হলেও এখনো কোন প্রাক্কলন তৈরি হয়নি। তবে উপজেলা প্রকৌশলীর অনুমোদন না পেলেও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় কয়েকটি প্রতিষ্ঠান কিছু কাজ করেছেন বলে জানা গেছে। যোগীপোল মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীত দাস বলেন, এখনো কাজ শুরু করিনি। কমিটির সভা হয়েছে। ২-৫ দিনের মধ্যে কাজ শুরু করব উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, প্রাক্কলন না পাওয়ার বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর