শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৬:১৬ পিএম, ২০২১-০৮-২১
যশোরের মণিরামপুরে উমামা খাতুন (১৫) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার বাড়ির একটি কক্ষ থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। সে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে দাবি স্বজনদের। উমামা উপজেলার সুন্দলপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা এলাকায় একটি কওমি মাদরাসার ছাত্রী ছিল।
ওই ছাত্রীর চাচাতো ভাই আবু তালেব বলেন, সকালে মায়ের সাথে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ির দোতলার একটি কক্ষে ‘গোছগাছ’ করতে যায় উমামা। আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ওপরে গিয়ে উমামাকে ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর থানার এসআই সোমেন দাস বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited