বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আর কত কাঁদবে চৌহালী যমুনা পাড়ের মানুষ 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:    |    ০৪:২৩ পিএম, ২০২১-০৯-২০

আর কত কাঁদবে চৌহালী যমুনা পাড়ের মানুষ 

যমুনা নদীর পানি কমছে, আর ভাঙ্গনের তান্ডবলীলা শুরু করেছে  সিরাজগঞ্জের দক্ষিণ চৌহালীতে । এরই মধ্যে নদী গর্ভে চলে  গেছে প্রায় ২ শত বাড়িঘর, স্কুল, মাদ্রাসা সহ কয়েক শত একর ফসলি জমি। হুমকির মুখে পড়েছে আরও প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবন। তাই ভাঙ্গনে বিধ্বস্ত উপজেলার বাকি অংশ টুকু রক্ষার জোর দাবি জানিয়েছেন এখানকার বসবাস কারী অসহায় মানুষেরা ।
সিরাজগঞ্জ জেলার মানচিত্রে চৌহালীর স্থান থাকলেও আর কিছুটা ভাঙলে বাস্তবে খুঁজে পাওয়া যাবে কিনা উপজেলার দক্ষিণাঞ্চল খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর এলাকা সেই চিন্তা এখানকার মানুষের মনে ৷
দুর্গম ঘোষিত এউপজেলার যাতায়াত ব্যবস্থা আর দফায় দফায় নদী ভাঙনের কারনে জেলা শহর থেকে  অনেকটাই বিচ্ছিন্ন দীপ।
ভাঙ্গনের তান্ডবলীলায় হুমকির মূখে পড়েছে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, সম্ভুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুম্ভূদিয়া মঞ্জুর কাদের কলেজ, সুম্ভূদিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘুটিয়া কারিগরি কলেজসহ  ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ ভবন ও বসতভিটে থেকে শুরু করে ফসলী জমিও। গত সাত দিনে  খাষপুখুরিয়া থেকে বাঘুটিয়া ইউনিয়নের তিন কিলোমিটার অঞ্চলে প্রায় ২০০টি বসতবাড়ি ও একটি কমিউনিটি ক্লিনিক নদীতে হারিয়ে গেছে। 
এছাড়া তীব্র ভাঙন দেখা দিয়েছে রেহাই পুখুরিয়া পশ্চিমপাড়া, মিটুয়ানী, চর বিনানই ও চর সলিমাবাদ এলাকায়। ভাঙ্গন রোধে সেখানে মানববন্ধনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানানো হলেও মিলছে না স্থায়ী কোনো প্রতিকার। তাই স্থানীয়দের জোর দাবি ভাঙন রোধে চাই স্থায়ী বাঁধ।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, নদী ভাঙন রোধে উপজেলার কয়েকটি এলাকায় কাজ চলমান রয়েছে। 
সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল জানান, এ অঞ্চলে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্ষা চলে গেলে  এ স্থানে স্থায়ী  বাঁধের কাজ শুরু হবে।
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর