বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবানেও ট্রেন যাবে’

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৪৬ পিএম, ২০২১-০৯-২৯

‘রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবানেও ট্রেন যাবে’

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য জেলাগুলোতেও ট্রেন চলাচল করবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বুধবার (২৯ সেপ্টেম্বর) সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (কুমিরা) নতুন স্টেশনের ভবন নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নিরাপদ বাহন হিসেবে রেল একটি স্বীকৃত বাহন। এক সময় রেলের কোনো অভিভাবক ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী রেলের জন্য আলাদা একটি মন্ত্রণালয় করেছেন। এখন রেলে নানামুখী উন্নয়ন কাজ চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ট্রেন যাচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণাধীন। চট্টগ্রাম থেকে চুয়েট হয়ে কাপ্তাই পর্যন্ত ট্রেন যাবে। ধাপে ধাপে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য জেলাগুলোতে ট্রেন চলাচল করবে। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম স্পিড ট্রেন দেওয়া হবে। এটি হলে মাত্র দুই ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে। বন্দরের বে-টার্মিনাল কেন্দ্রিক রেললাইন নির্মাণ করা হবে। এসব হলে চট্টগ্রাম হবে সাংহাই সিটি। ভবিষ্যতের কথা চিন্তা করে রেলের প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পিতভাবে করতে হবে। কারণ সামনে দ্বিতল ট্রেন আসতে পারে। বিভিন্ন ব্রিজ যতটা সম্ভব উঁচু করতে হবে। ফজলে করিম বলেন, কুমিরার এ স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত। এ স্টেশনে আমি প্রথম এসেছি। আমি যখন এসেছি, এখানের কাজ দ্রুত করতে হবে। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। আমি আসার পথে দেখলাম, স্টেশনের পথ খুব সংকীর্ণ। দ্রুত ভালোভাবে এই কাজ করতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (কুমিরা) স্টেশন নির্মাণের জন্য আমাকে দুজন সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন। এজন্য আমি দ্রুত কাজ শুরু করছি। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শাটল ট্রেন দেওয়া যায় কি না দেখতে হবে। এ স্টেশনের অ্যাপ্রোচ রোড আরও সুন্দর করা হবে ও একটি বড় মসজিদ নির্মাণ করা হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর