শিরোনাম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | ০৩:৫৫ পিএম, ২০২১-১১-০৭
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল মিয়া ও ৯ নম্বর আসামি শহীদ মিয়া। ৭ নভেম্বর (রবিবার) ভোরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান পার্শ্ববর্তী শ্রীমঙ্গলের মাইজদীহি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় র্যাব’র কয়েক সদস্য গুরুতর আহত হয়েছেন। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৩১শে অক্টোবর রোববার দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যয় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার কমলগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সামছুল হক। এরপর ঢাকা,সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত ৭ আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited