শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৪১ পিএম, ২০২১-১১-২৫
ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ ! ক্যাটরিনা ও ভিকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাতে কেউ ছবি তুলতে না পারেন। এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন।
কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে ১৫০ কর্মী! বলিউডে গুঞ্জন, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান চলবে। এ বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। অতিথির তালিকায় নাকি রয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর, আলী আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited