শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৫৫ পিএম, ২০২১-১১-২৫
সামাজিকমাধ্যমে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার খোঁড়াক যুগিয়েছে। যা নিয়ে রীতিমত বিপাকে পড়েছেন তিনি। সোমবার (২২ নভেম্বর) সেজেগুজে ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, ‘মেয়ে পছন্দ?’! আর এতেই বাঁধে বিপত্তি! একের পর এক বিয়ের প্রস্তাবে ভরে যায় তার ইনবক্স। অন্য বয়সীদের পাশাপাশি শ্রীলেখাকে তার মেয়ের বয়সী ছেলেরাও বিয়ের প্রস্তাব দিচ্ছেন! আর বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন এই তারকা। এ নিয়ে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না…ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়’। এর আগে ‘মেয়ে পছন্দ’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমনটা না। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে কেউ দত্তকও নিতে পারেন। ’ শ্রীলেখা ২০০৩ সালের শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন। তাদের ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিচ্ছেদ হয়। এরপর থেকে একাই রয়েছেন এ অভিনেত্রী। তবে শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে ঐশী নামের কন্যা সন্তান রয়েছে। মেয়ে শ্রীলেখার কাছেই রয়েছেন।
বিনোদন ডেস্ক : : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়ে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited