শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৪৭ পিএম, ২০২১-১১-২৫
বাংলাদেশের বিপক্ষে চলতি সফর শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে খেলবে পাকিস্তান দল। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক ও অধিনায়ক বাবর আজমকে তারা দুজনেই জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণে ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন না। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে খেলার জন্য প্রস্তুতি নিতে চান শোয়েব। তাই আপাতত জাতীয় দল থেকে ছুটি চান তিনি। অন্যদিকে হাফিজও শ্রীলঙ্কান লিগে খেলবেন, তাই তার জায়গায় নির্বাচকদের নতুন কাউকে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে উঠার পেছনে বড় ভূমিকা ছিল শোয়েব ও হাফিজের। পড়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন তারা। এখন এই দুই অভিজ্ঞ অলরাউন্ডারের অভাব পূরণের জন্য পিসিবি এরইমধ্যে হায়দার আলী, শোয়েব মাকসুদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, দানিশ আজিজ এবং আজম খানদের মতো তরুণদের বেশি বেশি সুযোগ দিতে চায়। তাদের ভেতর থেকে আগামী দিনের ক্রিকেটার তৈরি করে রাখতে চায় পিসিবি
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited