বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

'ফিলিস্তিনিদের মুক্তি না দেয়া পর্যন্ত ইসরাইলের বন্দীরা দিনের আলোর মুখ দেখবে না'

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:০৭ পিএম, ২০২১-১১-২৯

'ফিলিস্তিনিদের মুক্তি না দেয়া পর্যন্ত ইসরাইলের বন্দীরা দিনের আলোর মুখ দেখবে না'

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বন্দীদের মুক্তি দেয়া হবে না, তারা কখনো আলোর মুখ দেখতে পারবে না। গতকাল (রোববার) এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের প্রধান এই ঘোষণা দিয়েছেন। ইসমাইল হানিয়ার বক্তব্য সংগঠনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং ইসরাইলের কারাগারে বন্দিরা যে অনশন করে আসছেন তার প্রতি হামাসের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে হামাস কঠোর পরিশ্রম করছে বলেও তিনি জানান। ইসমাইল হানিয়া বলেন ২০১১ সালে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে চুক্তির আওতায় এই পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করতে সমর্থ হয়েছে তার সংগঠন। তিনি বলেন, বল প্রয়োগ না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল স্বেচ্ছায় কোনো মীমাংসায় আসে না। ইসরাইলের কারাগারে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের মধ্যে বহু ফিলিস্তিনি বিনা বিচারে আটক রয়েছেন। এ সমস্ত বন্দিকে নির্জন কারাকক্ষে রাখা হয় এবং তাদের আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করতে দেয়া হয় না।

পার্সটুডে/
 
রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর