শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৫১ পিএম, ২০২১-১২-০৪
দক্ষিণ আফ্রিকাকে ‘লজ্জা’ থেকে মুক্তি দিলো নিউজিল্যান্ড। এর আগে ভারতের বিপক্ষে কোনো দলের টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল প্রোটিয়াদের। ২০১৫ সালে নাগপুরে ৭৯ রানেই থেমেছিল দক্ষিণ আফ্রিকা।
এবার ভারতের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড নিজেদের করে নিলো নিউজিল্যান্ড। মুম্বাই টেস্টে মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনদের তোপে মাত্র ২৮.১ ওভারেই ৬২ রানে অলআউট হয়েছে কিউইরা।
ঘটনাবহুল টেস্টে ভারতও প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। অ্যাজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেটে ৩২৫ রানেই গুটিয়ে যায় বিরাট কোহলির দল।
তবে এই রানও নিউজিল্যান্ডের জন্য পাহাড় হয়ে দাঁড়িয়েছে। জবাব দিতে নেমে যে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে সফরকারিরা।
নতুন বলে আগুন ঝরান সিরাজ। ডানহাতি এই পেসার ১৭ রানের মধ্যে তুলে নেন উইল ইয়ং (৪), টম লাথাম (১০) আর রস টেলরকে (৮)। এরপর শুরু হয় অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি।
কিউই ব্যাটসম্যানদের মধ্যে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল দুজন। হেনরি নিকোলস (৭) টম ব্লান্ডেল (৮), রাচিন রবিন্দ্ররা (৪) একে একে সাজঘরের পথ ধরেন। ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।
সিরাজ ১৯ রানে ৩টি, অশ্বিন মাত্র ৮ রানে শিকার করেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।
ভারত অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থেকেও ফলোঅন করায়নি নিউজিল্যান্ডকে। মাত্র দ্বিতীয় দিনের খেলা চলছে। তারপরও একদম নিরাপদ জায়গায় দাঁড়িয়েই কিউইদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় কোহলির দল।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited