শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২১-১২-০৯
উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিক ঝ্যাং ঝান, লিন ঝাও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। চীনা নাগরিক সমাজের উন্নয়নে ও আইনের শাসনকে এগিয়ে নেওয়ার জন্য কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার পেলেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিশ্চিয়ান রাইটস গ্রুপ, চায়নাএইড এ পুরস্কারের ঘোষণা দিয়েছে। পুরস্কার প্রদানের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে ঝ্যাং ঝানকে একজন খ্রিস্টান, একজন আইনজীবী এবং একজন নির্ভীক নাগরিক সাংবাদিক হিসেবে সম্মানিত করলো।
চায়নাএইড এর প্রেসিডেন্ট বো ফু বলেন, চীনজুড়ে এখনও মানবাধিকার সংকট প্রকট। তারা সব সময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় যারা অবদান রাখবেন তাদের পক্ষে থাকবেন।
চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সংবাদ সংগ্রহে ছুটে গিয়েছিলেন সাংবাদিক ঝ্যাং ঝান। করোনার সংক্রমণ প্রথম প্রকাশ্যে এনে সারা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। কিভাবে সেখানে করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে সে ছবি তুলে ধরেছিলেন ঝ্যাং। আর সে কারণেই কারাগারে যেতে হয় তাকে।
গত বছরের মে মাসে আটক করা হয় ঝ্যাং ঝানকে। পরে ডিসেম্বর মাসে তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেন চীনের আদালত। এমন সময় এ পুরস্কার পেলেন ৩৮ বছর বয়সী সাংবাদিক ও সাবেক আইনজীবী ঝ্যাং যখন কারাগারে প্রতিবাদী অনশন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি সাংহাই নারী কারাগারে বন্দি আছেন। এটি কাকতালীয় হলেও সত্য যে লিন ঝাও একই কারাগারে বন্দি ছিলেন কয়েক দশক আগে। লিন ঝাও ছিলেন একজন ভিন্নমতাবলম্বী, যিনি মাও সেতুংয়ের নীতির কঠোর সমালোচনা করেছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় গণপ্রজাতন্ত্রী চীনের শাসক তাকে কারাবন্দি করে এবং পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited