শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:২৬ পিএম, ২০২১-১২-১২
বাজে অবস্থার মধ্যদিয়ে যাওয়া জুভেন্টাস ইতালিয়ান সিরি আ লিগে ফের পয়েন্ট হারাল। শনিবার রাতে পিয়ার লুইগি পেনজো স্টেডিয়ামে নিচের সারির দল ভেনেজিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তুরিনের ক্লাবটি।
গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগে মালমোর বিপক্ষে খেলা একাদশ থেকে সাতটি পরিবর্তন নিয়ে সিরি’আর ম্যাচে মাঠে নামে আলেগ্রির শিষ্যরা। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ৩২তম মিনিটে পেলেগ্রিনির দূর্দান্ত এক ক্রস থেকে গোল করে জুভেন্টাসকে লিড এনে দেন অ্যালভেরো মোরাতা। লিড নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতি থেকে ফিরেই ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে গোল শোধ করে ম্যাচে সমতা আনেন ভেনেজিয়ার ইতালিয়ান মিডফিল্ডার আরামু। এরপর বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর নৈপুণ্যে গোল বঞ্চিত হয় জুভেন্টাস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ছয়ে আছে জুভেন্টাস। ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ভেনেজিয়া। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited