শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:০৩ পিএম, ২০২১-১২-১৩
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৩ ডিসেম্বর) ভূটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভুটান।
হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে বিশাল জয়ে জোড়া গোলের দেখা পান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার পা থেকে।
ম্যাচের শুরুতেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের করা ভুল থেকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল পান তিনি। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিপা। মারিয়া মান্ডার পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তহুরা।
বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার দুর্দান্ত শট রক্ষা করতে পারেননি ভুটানের গোলরক্ষক। ৬৮তম মিনিটে দলের স্কোরলাইন ৫-০ করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের শটে সহজেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে ডি-বক্সের জটলায় বল পেয়ে ভুটানের জালে বল ভেড়ান মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited