বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরাকে বন্যায়  ৩ বিদেশি নাগরিকসহ ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৩৯ পিএম, ২০২১-১২-১৮

ইরাকে বন্যায়  ৩ বিদেশি নাগরিকসহ ১২ জনের মৃত্যু

ইরাকে আকস্মিক বন্যায় শুক্রবার তিন বিদেশি নাগরিকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিল এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ইরাকে বন্যার ঘটনা খুব একটা দেখা যায় না। সেখানে প্রচণ্ড খরার সঙ্গেই অভ্যস্ত লোকজন। কিন্তু শুক্রবার ভোরের আগে পূর্ব শহরতলিতে শক্তিশালী ঝড়ের পর বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ায় অনেকেই বেশ অবাক হয়েছেন।

প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাও বলেন, বন্যায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, এক তুর্কি নাগরিক এবং দুই ফিলিপিনো নাগরিক রয়েছেন।

খোশনাও এএফপিকে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে হুট করেই চারদিক থেকে বন্যার পানি ধেঁয়ে আসে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ায় জরুরি বিভাগের চার সদস্য আহত হয়েছেন। জরুরি বিভাগের মুখপাত্র সারকত কারাচ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরদিকে অন্যরা নিজেদের বাড়িতেই বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

তিনি জানিয়েছেন, বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু পরিবারকে বাধ্য হয়েই নিজেদের ঘর-বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে।

ঝড়-বন্যায় বাস, ট্রাক, ট্যাঙ্কার ভেসে গেছে। আরও বৃষ্টিপাতের আশঙ্কায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন খোশনাও।

তিনি বলেন, চিকিৎসা এবং জরুরি বিভাগের টিম, স্থানীয় কাউন্সিল এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। যে কোনো প্রয়োজনে তারা সেবা দিতে প্রস্তুত।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর