শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২১-১২-১৯
অভিনেত্রী আজমেরি হক বাঁধন জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের ভালো একটা অবস্থান তৈরি করেছেন। একসময় পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন তিনি।
হতাশা থেকে চরম সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন!
আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বাঁধন প্রশংসিত হয়েছেন বিশ্ব দরবারে। ভালোবাসা পেয়েছেন দেশের মানুষদেরও। যা নন্দিত এই অভিনেত্রীকে পূর্বের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
আগের বাঁধন এবং এখনকার বাঁধনের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। পুরনো হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে এই অভিনেত্রী নিজেকে তৈরি করেছেন নতুনভাবে। এর পেছন তার সংগ্রামী জীবনে ‘রেহানা মরিয়ম নূর’র সাফল্য অন্যতম কারণ বলেও জানান তিনি।
একটা নিউজের সঙ্গে আলাপকালে বাঁধন বলেন, ‘আগের চেয়ে সংগ্রাম আরও বহু গুণে বেড়ে গেছে। সঙ্গে আমার সাহসও অনেক বেড়েছে। আমি আগের সেই ভেঙে পড়া, দুর্বল বাঁধনটা আর নেই; যাকে খুব সহজে দুমড়ে-মুচড়ে ফেলা যেত। আমার বাচ্চা নিয়ে মামলাটা এখনো কোর্টে চলছে। সেটা নিয়ে কিছুদিন আগে একটা রায় হয়েছে। শিগগিরই এই বিষয়টি নিয়েও কথা বলবো। ’
এই অভিনেত্রী আরও বলেন, ‘সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা, যেটা সবসময় ছিল, সেটা এখনো আছে। যে মানুষগুলো আমাকে অপমান করেছিলেন, মানসিকভাবে আঘাত দিয়েছিলেন, তারা তাদের মতো একই জায়গাতে রয়েছেন। কেউ কেউ অবশ্য রূপ পাল্টেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই তার তার জায়গায় রয়েছেন। তবে মূল পরিবর্তনটা শুধু হয়েছে আমার ভেতরে। আমি এখন আর এগুলো গায়ে লাগাই না। এই পরিবর্তনটা খুব দরকার ছিল, বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য। ’
৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পেতে যাচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এ উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁধনসহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited