শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২১-১২-২৯
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সংসদ অধিবেশন চলাকালীন বাদানুবাদের এক পর্যায়ে সংসদ সদস্যদের (এমপি) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনার পর সংসদ অধিবেশন মূলতবি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিকার এক সদস্যকে সংসদ ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এমপিদের মৌখিক বিবাদ হাতাহাতিতে গড়ায়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়- বেশ কয়েকজন এমপি হাতাহাতি করছেন। এ সময় এক সদস্য মেঝেতে পড়ে যান এবং অন্যরা চিৎকার করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক সদস্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও সংসদ সদস্য খলিল আতিয়েহ বলেন, এ ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এটি দেশের সুনামের জন্য ক্ষতিকর।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করছেন বাদশাহ আবদুল্লাহ। বিরোধীদের মতে, সংবিধানে পরিবর্তন আনার মাধ্যমে তিনি আরও ক্ষমতাবান হবেন।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited