শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:২৪ পিএম, ২০২১-১২-৩০
খ্রিস্টীয় বর্ষবরণ উদযাপনে যাওয়া যাবে না চট্টগ্রামের পতেঙ্গা কিংবা পারকি সমুদ্র সৈকতে। বছরের শেষ দিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এই দুই সৈকতে জনসাধারণকে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। নতুন বছর বরণ ও বিদায়কে কেন্দ্র করে বন্দরনগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই নির্দেশনা বলে জানানো হয়েছে। শুক্রবার ২০২১ সাল বিদায় নিচ্ছে, মধ্যরাতে শুরু হবে ২০২২ সাল। খ্রিস্টীয় নতুন বছর বরণে সৈকতে মানুষের আনন্দ উদযাপন নিয়মিত ঘটনা। তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে এমনিতেই জনসমাগম নিরুৎসাহিত করছে সরকার। তারমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে। এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শুক্রবার নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না। অনুমোদিত অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা ব্যবস্থা এবং কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি ফোটানো যাবে না। কোনো ভবনে তা হলে সে ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে। হোটেল ডিজে পার্টির জন্য ভাড়া দেওয়া যাবে না। এছাড়াও উচ্চস্বরে গাড়িতে হর্ন না বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটর সাইকেল না চালাতেও বলা হয়েছে। কোনো ঘটনা ও দুর্ঘটনার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০৩২০০৫৭৯৯৮ নম্বরে ফোন করতে বলেছেন সিএমপি কমিশনার।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited