শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৭:১০ পিএম, ২০২২-০১-১১
গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে ছিল দিনাজপুর। তবে মঙ্গলবার সে সব এলাকায় তাপমাত্রা বেড়েছে। সকাল থেকেই দেখা দিয়েছে রোদের হাসি। সেই সঙ্গে শীতের তীব্রতাও তুলনামূলক কম রয়েছে। এক রিকশাচালক জানান, গত কয়েক দিন ঘন কুয়াশা আর প্রচুর পরিমাণ শীতের প্রকোপ ছিল। মঙ্গলবার তা নেই। সকাল থেকে রোদের দেখা মিলেছে। সেই জন্য সকালে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন তিনি। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘন্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited