শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২২-০২-২০
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদিন দেশজুড়ে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দুই হাজার ৮২৬ জন র্যাব সদস্য। সর্বমোট ৭০০টি টহল টিম সার্বক্ষণিক নির্ধারিত এলাকায় টহলরত থাকবে।র্যাব সদর দপ্তর জানায়, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় ঢাকায় টহল টিম থাকবে ৩২৩টি আর ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি। ঢাকায় এক হাজার ২২২ জন সদস্য ও ঢাকার বাইরে এক হাজার ৬০৪ জন র্যাব সদস্য মোতায়েন থাকবেন। সব মিলিয়ে দেশজুড়ে র্যাবের ৭০০টি টহল টিম ও দুই হাজার ৮২৬ জন র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র্যাবের ভিভিআইপি স্কর্ট ৩৬টি ও মোটরসাইকেল টহল টিম থাকবে ৫৬টি। র্যাবের স্থাপিত নিজস্ব কন্ট্রোলরুম থেকে ৫০টি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে।এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুটি অবজারভেশন পোস্ট, দুটি বোম্ব সুইপিং টিম, দুটি ডগ সুইপিং টিম নিয়োজিত রয়েছে।র্যাবের নিজস্ব গোয়েন্দা শাখার ২৩০ জন সদস্য ও স্পেশাল ফোর্সের ২৪ জনসহ সর্বমোট ২৫৪ জন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবেন। রোববার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। এছাড়া দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে নজরদারি। তিনি বলেন, সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে ও পোশাকধারী র্যাব সদস্যরা সারাদেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। এছাড়া বোম্ব স্কোয়াড নিয়োজিত থাকবে এবং প্রস্তুত রয়েছে র্যাবের হেলিকপ্টারও। র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদারসহ সাইবার মনিটরিং করছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited