শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৩ পিএম, ২০২২-০২-২২
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৩০ লাখ টাকার জালনোট ও ৫০ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিমের পরিদর্শক মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, একজন বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপি নিয়ে হা-মীম পরিবহনের বাসযোগে ধোলাইপাড় বাস স্ট্যান্ডে নামবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাসটি এসে থামলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে জাল টাকা ও রুপিসহ আল আমিনকে গ্রেফতার করা হয়।এছাড়া আল আমিনের নামে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited