বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীনকে দুর্নীতিতে বরখাস্ত

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী :    |    ০৫:৪৪ পিএম, ২০২২-০৪-০২

রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীনকে দুর্নীতিতে বরখাস্ত

রাজবাড়ীর শহরের দাদশী ইউরিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত সুনামধর্ন শিক্ষা প্রতিষ্ঠা শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে ব্যাপক দুর্নীতি, অনিয়ম,অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১লা এপ্রিল শুক্রবার সকালে    রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত গভর্নিং বডির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে মাদ্রাসার সহকারী অধ্যাপক শিরীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম খাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নিং বডির অন্যান্য সদস্যগণ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। জানা গেছে, মাদ্রসার অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও অসদাচরণের জন্য তার অপসারণ চেয়ে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীসহ মোট (২২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী) গত ৩০শে মার্চ গভর্নিং বডির সভাপতি বরাবর একটি লিখিত আবেদন করেন। এতে তার বিরুদ্ধে মাদ্রাসায় রক্ষিত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, ব্যক্তিগত ফাইল ও অন্যান্য জরুরী কাগজপত্র গায়েব করে ফেলে পরীক্ষা,পুনঃভর্তিসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা এবং মাদ্রাসার পুকুর লীজ ও মাদ্রসার খেলার মাঠ ও খালি জায়গা ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা খাতের কয়েক লক্ষ টাকা আত্মসাতের পাশাপাশি অনিয়ম, অসদাচরণ ও অন্যান্য অভিযোগ দরখাস্তে আনা হয়। এছাড়াও ইতিপূর্বে তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি-অনিয়মের তদন্তের জন্য মাদ্রাসার গভর্নিং বডি কর্তৃক তাকে বিভিন্ন সময়ে শোকজ করা হয়। তিনি শোকজের জবাব দিলেও উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডি কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তদন্ত শেষে তার বিরুদ্ধে কামিল ১ম বর্ষের ১৩০ জন শিক্ষার্থীর নবায়ন ফি’র ২৬ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলনের পরও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে জমা না দেয়া,বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় বাবদ সরকারীভাবে প্রাপ্ত ৬২ হাজার টাকা, আলিম শিক্ষার্থীদের অটোপাশ বাবদ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফেরত দেয়া ১৬ হাজার ২৯৭ টাকা, পাংশার তারাপুর মাদ্রাসা থেকে অনুদান দেয়া ১০ হাজার টাকা, দুর্নীতি দমন দুদক থেকে অনুষ্ঠান করার জন্য দেয়া ৪ হাজার ৫শত টাকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার কাছ থেকে মাদ্রাসার মাঠ ভরাটের উন্নয়নের অনুদানের ৫০ হাজার টাকাসহ বিভিন্ন খাত থেকে সর্বমোট ৭ লক্ষ ৯১ হাজার ৪৪ টাকা আত্মসাতের বিষয়ে গভর্নিং বডি কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে বেরি আসে সেই প্রতিবেদনিিট দাখিল করেন। এছাড়াও গত ২৭শে মার্চ অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ও তার মা’কে অসদাচরণ ও অখাত্য গালিগালাজ করে মাদ্রসা থেকে বের করে দেন। পরদিন ২৮শে মার্চ ওই ছাত্রের মা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির বরাবর অভিযোগ করে লিখিত আবেদন করেন। উক্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং এ ধরনের অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম খাজা কাল ১লা এপ্রিল রোজ শুক্রবার গভর্নিং বডির জরুরী সভা আহবান করেন। সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র সহকারী অধ্যাপক শিরীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। এদিকে, গভর্নিং বডির জরুরী সভার বিষয়টি জানতে পেরে সভার পূর্বে শতাধিক বিক্ষুদ্ধ অভিভাবক মাদ্রাসায় গিয়ে অবস্থান নেন এবং সভাপতির নিকট অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে দ্রত সময়ের মধ্যেই অপসারণের দাবী জানান। এ সময় সভাপতি কাজী সিরাজুল ইসলাম খাজা তাদেরকে সঠিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করে মাদ্রসায় একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোন প্রকার পড়াশুনার কোন প্রকার বিঘ্ন না ঘটে শান্তিপূর্ণভাবে অবস্থান করার অনুরোধ জানান। পরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার পর বিক্ষুদ্ধ অভিভাবকরা মাদ্রাসা থেকে ত্যাগ করেন। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক এবং গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান খান অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রক্ষিতে বরখাস্তের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সরকারী বিধি মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ মাদ্রাসার মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হয়েছে আমার কোন সংশ্লিষ্টতা নাই,এটা একটি সরজন্ত্র তবে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই পরবর্তী করণীয় বিষয়ে চিন্তা-ভাবনা চিন্তা করবো বলে জানিয়েছেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর