শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৬ এএম, ২০২২-০৪-০৫
এশিয়ার সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার বন্ধ থাকা তিনটি কূপের গ্যাস উত্তোলন শুরু হয়েছে। তবে বাকি তিনটি এখনো বন্ধ আছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান।
তিনি বলেন, বিবিয়ানায় মোট ২৬টি কূপ রয়েছে। এর মধ্যে ছয়টি কূপের পাইপলাইনে ময়লা জমে যায়। এটি মেরামতের কাজ চলছে। ভোর থেকে বন্ধ থাকা তিনটি কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক হয়েছে। তবে বাকি তিনটি কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের একাধিক সূত্রে জানা যায়, গ্যাস সঞ্চালন বাড়ানোর জন্য বছরের বিভিন্ন সময় কূপের সঞ্চালন লাইনে মেরামত করা হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার (৩ এপ্রিল) সকাল থেকে ছয়টি কূপে শুরু হয় মেরামতের কাজ। এতে প্রায় কয়েক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়।
এদিকে পেট্রোবাংলা বলছে, বিবিয়ানার ছয়টি কূপ থেকে রোববার রাতে গ্যাস উত্তোলনের সময় বালু উঠতে শুরু করে। এর কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।
হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন। দেশে উৎপাদিত গ্যাসের ৪০ শতাংশের বেশি আসে এই ক্ষেত্র থেকে। প্রতিদিন এখানে গ্যাস উৎপাদন ক্ষমতা এক হাজার ২৭৫ মিলিয়ন ঘনফুট।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited