বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী আটক

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৭:০৪ পিএম, ২০২০-০৯-১২

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী আটক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এইচএম হাবিবুর রহমান হাবিব নামে এক আইনজীবীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। এইচএম হাবিবুর রহমান হাবিব উপজেলার বারাগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে ও পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্য। আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্রামের সুশীল চন্দ্র রায়ের বাড়ি থেকে শুক্রবার বিকালে এইচএম হাবিবুর রহমান হাবিবকে ধর্ষণের দায়ে আটক করে  রাখে স্থানীয়রা। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। রাতে ওই স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত এইচএম হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি এবং ধর্ষণে সহায়তাকারী হিসেবে সুশীল চন্দ্র ও তার স্ত্রীকে আসামি করে আটোয়ারী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, শুক্রবার সকালে বাবার সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে তার মাসির বাড়ি থেকে নিয়ে সুশীল চন্দ্রের বাড়িতে যায় হাবিব। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদুজ্জামান বলেন, 'স্থানীয়রা হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার রাতে তার বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।' আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দিন জানান, "আইনজীবী হাবিবসহ তিনজনের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রী পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।" এদিকে শনিবার ১২ সেপ্টেম্বর বিকেলে জেলার আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে আটোয়ারীবাসীর উদ্দ্যোগে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের দায়ে আটক আইনজীবী হাবিবুর রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি মনোজ রায় হিরু, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল কুমার রায়, সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বড়শিংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, আটোয়ারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক অবিনাষ চন্দ্র ঘোষসহ আটোয়ারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর