শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৭:০৫ পিএম, ২০২০-০৯-১২
ডিবির অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফ এর নেতৃত্বে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ওসর শরীফের নেতৃত্বে চিরনী অভিযানে কালুখালী থানার যুবলীগ নেতা রবিউল বিশ্বাসের হত্যা মামলার এজাহারভুক্ত দুই আামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশের একটি বিশেষ টিম। গত ১০সেপ্টেম্বরে এজাহারভুক্ত আসামীদের ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থানকালে এজাহারভুক্ত ১ নং আসামী মোঃ রফিক মোল্লা (৪০) পিং আলী আহম্মেদ মোল্লা এবং ২ নং আসামী ইলিযাস ওরফে ইলা(২৬) পিং আজিজুল মোল্লা উভয় সাং বেতবাড়িয়া থানা কালুখালি । গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল ১১সেপ্টেম্বর শুক্রবারে গ্রেপ্তারকৃতদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত ১৪ই আগষ্ট রাত ৪টার দিকে নিজবাড়ীর পাশে রবিউল বিশ্বাসকে পাশ্ববর্তী মোনাইর বিলের পানিতে চুবিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশস এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবীর গত ১৬ আগষ্ট দুপুরে রাজবাড়ীর কালুখালির উপজেলার বেতবাড়িয়া গ্রামে রবিউল বিশ্বাসের হত্যার কান্ডের ঘটনাস্থলে এবং নিহতের স্ত্রী তিনটি শিশু সন্তানের এবং পরিবারের সঙ্গে বিস্তারিত বিষয়ে আলাপ করেন এবং হত্যাকারীদেরকে দ্রুতসময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে জানান । ডিআইজি জিহাদুল কবীর নিহতের স্ত্রী মোছাঃ শাবানা খাতুন কালুখালী থানায় যে হত্যা মামলাটি দায়ের করেছেন সেই মামলাটি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে জবাবে রবিউল বিশ্বাসকে যারাই হত্যা করুকনা কেন মামলাটি রাজবাড়ী ডিবি পুলিশ তদন্তকরে আসামীদেরকে গ্রেফতারের নির্দেশ দেন এবং হত্যার ১মাসের মধ্যেই এজাহারভুক্ত দুই আসামীকে ঢাকার এলিফ্যান্ট এলাকায় হতে তাদেরকে গ্রেফতার করেছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited