শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৮:০২ পিএম, ২০২০-০৯-১৪
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, রেবেকা সুলতানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাতক মো. মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, মো. রেজাউল করিম, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. মনিরুজ্জামান, সোহরাব বাবু, শফি আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–কে সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবী সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–র হাতে তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সদস্যরা অনেকে সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরের বড় বড় কর্মকর্তা হওয়ায় নব-নির্বাচিত সভাপতি জেলার উন্নয়নে দাবীগুলি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে জানান এবং তাদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited