বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নেপাল সফরে নরেন্দ্র মোদী 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:১৪ পিএম, ২০২২-০৫-১৬

নেপাল সফরে নরেন্দ্র মোদী 

চার দিনের সফরে সোমবার (১৬ মে) নেপালে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালে সীমান্ত বিরোধের কারণে দু'দেশের সম্পর্কে কিছুটা ছেদ পড়ে। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্ক মেরামত করতেই নরেন্দ্র মোদীর এ সফর। জানা গেছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লুম্বিনিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি এই লুম্বিনি। 

নরেন্দ্র মোদী ও তার সফর সঙ্গীরা উত্তর প্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে নেপালে পৌঁছান। লুম্বিনিতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, তার স্ত্রী আরজু দেউবা এবং নেপালের একাধিক মন্ত্রী তাকে স্বাগত জানান।

এরপর তিনি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মায়া দেবীর মন্দির পরিদর্শনে যান। মায়া দেবী মন্দিরে দুই দেশের প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় লিখেছে, ‘বন্ধুত্বের চিরন্তন বন্ধন...।’ ২০১৪ সাল থেকে এ পর্যন্ত নেপালে পাঁচবার সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে তিনি লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেবেন বলে জানা গেছে।

এই সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার জন্য আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। জানা গেছে, জলবিদ্যুৎসহ আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক ইস্যুতে আলোচনা করবেন তারা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর