শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১১ পিএম, ২০২২-০৫-১৮
সম্প্রতি টিকটকে একটি ভয়ংকর ট্রেন্ড চালু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বানাতে বন-জঙ্গলে আগুন লাগাচ্ছে টিকটকাররা। বিপজ্জনক এই ধারা আটকাতে পাকিস্তানে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন দেশটির বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা। কয়েকদিন আগে সামান্য এক টিকটক ভিডিওর জন্য দুই যুবক মারগাল্লা পাহাড়ের জঙ্গলে আগুন দেওয়ার একটি ভিডিও ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয়। ভিডিওতে এক টিকটকারকে গ্যাসলাইট দিয়ে জঙ্গলে আগুন দিতে দেখা যায়।
আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক নারী টিকটকার তার ভিডিওতে ‘ড্রামাটিক ইফেক্টস’ যোগ করতে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছেন। টিকটক ভিডিও বানাতে জঙ্গলের কয়েক ডজন গাছ পুড়িয়ে ছাই করে দিয়েছেন তিনি। এর আগে অ্যাবোটাবাদের একটি জঙ্গলে আগুন দেওয়ায় আরেক টিকটকারকে হেফাজতে নিয়েছিলেন পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা।
টুইটারে সেই নারী টিকটকারের ভিডিও শেয়ার করে ইসলামাবাদের বন্যপ্রাণী ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপারসন রিনা এস খান সাট্টি বলেছেন, টিকটকে এটি বিরক্তিকর ও সর্বনাশা প্রবণতা! এই গরম ও শুষ্ক মৌসুমে ফলোয়ার পেতে মরিয়া তরুণ-তরুণীরা জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে! অস্ট্রেলিয়ায় জঙ্গলে আগুন দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের কথা উল্লেখ করে তিনি দাবি জানিয়েছেন, পাকিস্তানেও এ ধরনের আইন করা হোক। রিনার মতে, এসব মানসিক বিকারগ্রস্ত তরুণদের অবিলম্বে কারাগারে পাঠাতে হবে! এ কারণে এ ধরনের ঘটনার কোনো তথ্য থাকলে তা দ্রুত পাকিস্তান বন্যপ্রাণী বোর্ডকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited