শিরোনাম
সংবাদদাতা, পাবনা :: | ০৫:৪৮ পিএম, ২০২২-০৫-১৮
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৭ - মে ) রাত সাড়ে ১১টায় নাজিরগঞ্জ বাজারের মন্ডল মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, ভয়াবহ এ অগ্নিকাকান্ডে স্থানীয় মন্ডল মার্কেটের মো.খলিল হোসেনের মুদি দোকান, নুর হোসেন লতা সরদারের হার্ডওয়্যার দোকান, মো.সুজন আলীর কসমেটিকস দোকান, মো.রেজাউল সরদারের কাপড়ের দোকান, মো. আব্দুল মালেকের সিমেন্টর দোকন ও গনেশের দোকান সহ মোট ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা ও সুজানগরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সুজানগর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার(ভারপ্রাপ্ত) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited